ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া উদ্যানে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০১:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর ১২টায় এই শ্রদ্ধা জানান তিনি।

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা সঙ্গে ছিলেন।

এর আগে, বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে নতুন সরকার গঠনের পর প্রথম কর্মদিবস উপলক্ষে আজ দুপুরে সচিবালয়ে যাবেন তারেক রহমান। বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথবাক্য পাঠ করান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়া উদ্যানে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

প্রকাশের সময় : ০১:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬