ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাচা বাজারে লেবু ২০০ টাকা কেজি করে বিক্রি

পবিত্র মাহে রমজান শুরু হতে না হতেই অস্থির হয়ে উঠেছে নেত্রকোণার মোহনগঞ্জের কাঁচাবাজার। নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা নেই এবং দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। রোজায় প্রয়োজনীয় পণ্য লেবু, খেজুর ও করলার দাম কয়েকগুণ বেড়ে এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।

বৃহস্পতিবার মোহনগঞ্জের পাথরঘাটা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, তিন আকারের ভিন্ন ধরনের লেবু বিক্রি হচ্ছে। ছোট আকারের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। মাঝারি আকারের লেবু ৭০ থেকে ৮০ টাকা এবং বড় আকারের লেবু ১৩০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি লেবুর দাম এখন ২০০ টাকা। লেবুর এমন লাগামহীন দামের কারণে অনেক ক্রেতা এক হালি না কিনে এক-দুইটি করে লেবু কিনছেন। দোকান মালিকরা প্রতিটি বড় লেবু ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি করে বাড়তি সুবিধা নিচ্ছেন।

পাথরঘাটা বাজার থেকে লেবু কেনার পর ক্ষোভ প্রকাশ করে সালাম মিয়া নামের এক ক্রেতা বলেন, রোজা শুরু হতেই ১ কেজি লেবুর দাম ২০০ টাকা এবং ১ কেজি করলার দাম ১২০ টাকা হয়ে গেছে। কয়েকদিন আগে যে খেজুর ১২০ টাকায় কিনেছি, এখন তা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি উল্লেখ করেন, জিনিসের দাম যেভাবে আকাশছোঁয়া হয়ে উঠেছে তাতে সাধারণ মানুষের পক্ষে লেবু, করলা বা খেজুর খাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। বাজারের এই অবস্থায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে খুচরা দোকান মালিকরা জানান, পাইকারি বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। বিপরীতে রোজা উপলক্ষে বাড়তি চাহিদা তৈরি হয়েছে। চাহিদার তুলনায় বাজারে পণ্যের পরিমাণ কম থাকায় দাম দ্রুত বাড়ছে বলে তারা দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কাচা বাজারে লেবু ২০০ টাকা কেজি করে বিক্রি

প্রকাশের সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬