ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেগুনা-মিনিবাসের সংঘর্ষ, প্রাণ গেল ২ চাকরিজীবীর

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে
যাত্রাবাড়ির জুরাইনে লেগুনা ও বাহাদুর শাহ মিনি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) সাইফুল ইসলাম (৫৫)। প্রথমে গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত আজিজুল গেন্ডারিয়া, বাসা নং- ৩৩/১২ সতীশ সরকার রোড বাসা। সালাম মৃধার ছেলে। তিনি একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করতেন।নিহত সাইফুল ইসলাম গেন্ডারিয়ার বিআইটি রোডের পাশে থাকতেন। তিনি একটি ওয়ার্কসপে কাজ করতেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

লেগুনা-মিনিবাসের সংঘর্ষ, প্রাণ গেল ২ চাকরিজীবীর

প্রকাশের সময় : ১২:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬