ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় ২ জেলে গুলিবিদ্ধ

  • বরগুনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল আনুমানিক ৬টার দিকে মংলা বয়ার পশ্চিম দিকে পাথরঘাটার থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার সকাল ১০টায় গুলিবিদ্ধ নুর আলম খানকে চিকিৎসার জন্য পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

গুলিবিদ্ধরা হলেন- নুর আলম খান (৪৮), পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের বড় টেংরা হাজির খাল ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শাহজাহান (৪৫), একই ইউনিয়নের চরলাঠিমারা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জানা গেছে, তারা একটি ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরছিলেন। ট্রলারটির মালিক দুলাল হাওলাদার, যার বাড়ি কালমেঘা ইউনিয়নের পশ্চিম গুটাবাছা এলাকায়।

নুর আলম খান জানান, মংলা বয়ার পশ্চিম দিকে তারা মাছ ধরছিলেন। সকাল আনুমানিক ৬টার দিকে হঠাৎ একটি ট্রলার তাদের দিকে ধাওয়া করে। কাছে আসতেই বুঝতে পারেন, সেটি একটি সশস্ত্র ডাকাত দলের ট্রলার। পরিস্থিতি বেগতিক দেখে তারা নিরুপায় হয়ে জাল কেটে দেন এবং দ্রুতগতিতে ট্রলার চালিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন।

কিন্তু ডাকাত দল তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। প্রায় ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করা হয় বলে জানান নুর আলম খান। এ সময় তিনি নিজে পিঠে গুলিবিদ্ধ হন এবং একই ট্রলারে থাকা শাহজাহান চোখে গুলিবিদ্ধ হন। ট্রলারটিতে মোট ১৪ জন জেলে ছিলেন। নুর আলমের ধারণা, ডাকাত দলের ট্রলারটিতে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ছিল।

তাদের ট্রলারটি ধরতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে ডাকাত দল সরে যায়। পরে আহতদের নিয়ে তারা ট্রলার চালিয়ে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে প্রাথমিক চিকিৎসা নেন।

নুর আলম খান আরও জানান, গত দুই মাস ধরে গভীর সমুদ্রে ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, এভাবে চলতে থাকলে আমরা আর গভীর সমুদ্রে নিরাপদে মাছ শিকার করতে পারব না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বরগুনায় গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় ২ জেলে গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ০১:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬