ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুনেছি আমি বাংলাদেশ ব্যাংকের পদে নেই, সেজন্য বাংলাদেশ ব্যাংক থেকে চলে যাচ্ছি

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৩:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়ার খবরে ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘আমি পদত্যাগ করিনি এবং আমাকে রিমুভ করার আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে শুনেছি যে আমি পদে নেই। সেজন্য শোনার পর বাংলাদেশ ব্যাংক থেকে চলে যাচ্ছি।’

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে চলে যাওয়ার সময় নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয় জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

সূত্র জানায়, সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ে উপস্থিত হলেও হঠাৎ করেই তার অপসারণের খবর বিভিন্ন মিডিয়ার ছড়িয়ে পড়ে। একই সঙ্গে নতুন গভর্নরের হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

এরপর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে কথা না বলেই অফিস ত্যাগ করেন। তার এই আকস্মিক প্রস্থান ঘিরে ব্যাংকের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।মোস্তাকুর রহমান বাংলাদেশের পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমর সদস্য ও হিরা সোয়েটারের মালিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

শুনেছি আমি বাংলাদেশ ব্যাংকের পদে নেই, সেজন্য বাংলাদেশ ব্যাংক থেকে চলে যাচ্ছি

প্রকাশের সময় : ০৩:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬