ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার দুর্গাবদী ইউনিয়নে মুখমণ্ডল বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শুরুতে এটি ছিল সম্পূর্ণ ক্লুলেস হত্যাকাণ্ড। নিহতের পরিচয় ছিল অজ্ঞাত এবং মুখমণ্ডলের চামড়া তুলে ফেলা হওয়ায় তদন্তে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দুর্গাবদী গ্রামের জয়নাল বেপারীর বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখমণ্ডল বিকৃত করা হয়েছিল এবং ঘটনাস্থলে সুস্পষ্ট কোনো আলামত না থাকায় তদন্তের প্রাথমিক পর্যায়ে রহস্য আরও ঘনীভূত হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা, মাঠপর্যায়ের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। নিহত ব্যক্তি হলেন সিরাজ সরদার (৫৬), তিনি মাদারীপুর সদর থানার দক্ষিণ বিরাঙ্গল এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাদারীপুর সদর থানায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে মো. বিলাল হোসেন সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে আরও তিনজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সুপার বলেন, ‘ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। নিবিড় তদন্ত ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আমরা হত্যার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি।’অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬