ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাইক্রোবাসচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

তিনি বলেন, সোমবার (৩০ মার্চ) শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের লামুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া এলাকার বাসিন্দা আব্দুল হান্নান (৫০)। নিহত বাকি দুই যাত্রী পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কালাপুর ইউনিয়নের সিরাজনগর সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের (হাইস) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশের সময় : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬