ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রাণে বাঁচলেন যুবক

পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জলিল বেপারী (৪০)। তবে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয় এবং প্রাণে বেঁচে যান তিনি।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে লৌহজং উপজেলার উত্তর মেদিনী মণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে। জলিল বেপারী উপজেলার কুমারভোগ এলাকার মো. রাজ্জাক বেপারীর ছেলে। তিনি পেশায় একজন জেলে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, পারিবারিক কলহের কারণে শ্বশুরবাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি বেঁধে দাঁড়িয়ে ছিলেন জলিল। স্থানীয়রা তাকে নামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা তাকে বুঝিয়ে কৌশলে গলার ফাঁস খুলে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারের পর জলিল বেপারীকে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রাণে বাঁচলেন যুবক

প্রকাশের সময় : ১২:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬