ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কদমতলীতে বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলীর বাগিচা এলাকায় হৃদয় হোসেন (৩০) নামে শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে সেখান কার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী আজগর জানিয়েছেন, রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে জুরাইন বউবাজার বাগিচা এক নং গেইটের গলিতে লোহার বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় অচেতন অবস্থায় পরে ছিল হৃদয় হোসেন। পরে তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।  তারা মনে করছেন ঝড় বৃষ্টিতে কোনভাবে সেই খুঁটিতে বিদ্যুৎ চলে আসছিল।

হৃদয় রাজধানীতে দিনমজুরের কাজ করতো। তিনি চাদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর চর ভাঙ্গা গ্রামের আমানউল্লাহ জমাদ্দার এর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, হৃদয়ের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর কদমতলীতে বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ১২:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬