ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ২৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

ছবি সংগৃহিত

নারায়ণগঞ্জের ২৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-১১।গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে। শনিবার (১১ এপ্রিল) র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসির একটি দল সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁওসহ আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সীমান্ত এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি সিন্ডিকেট পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

র‍্যাব আরও জানায়, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়াসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নারায়ণগঞ্জে ২৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

প্রকাশের সময় : ০১:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬