ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, সড়কের ফুটপাত ব্যবহার যেন অনুপযোগী হয়ে না পড়ে, সেজন্য তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স দেবে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

মো. আবদুস সালাম বলেন, ঢাকা মহানগরীর নাগরিক সব সুবিধা তখনই পাওয়া সম্ভব হবে যখন জনগণ এবং সিটি করপোরেশন ফিফটি ফিফটি কাজ করবে। যেকোনো ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে, ফুটপাতে ব্যবসা করলেও আইনি প্রক্রিয়ায় তা করতে হবে।

তিনি বলেন, ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে; তবে তা যেন রক্ষা করা যায়, তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। অল্প জায়গায় অধিক দোকান যাতে বসতে না পারে সেজন্য হকার কোথায় বসবে সেটার গাইডলাইন দেয়া হবে। এক সপ্তাহের মধ্যে পুলিশ জরিপ করে শৃঙ্খলা আনার বিষয়ে কাজ করা হচ্ছে।

রাজপথে কেউ কিছু ফেলব না; এই শপথ নিতে হবে প্রতিটি নাগরিককে, তাহলেই ঢাকা শহরকে পরিষ্কার রাখা সম্ভব বলেও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি আরও বলেন, রাষ্ট্রের মুখমণ্ডল ঢাকাকে পরিষ্কার রাখতে হবে। চিকুনগুনিয়া, ডেঙ্গু আসার আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

প্রকাশের সময় : ১২:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬