ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু সাফওয়ান ওই এলাকার ছগির হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, শিশু সাফওয়ান বিকেলে বাড়ির পাশে খেলছিল। এ সময় বাবা-মা ঘরের কাজে ব্যস্ত থাকায় খেলার এক পর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে।

পরে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ১২:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬