ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার বেনজীরকে দ্রুতই দেশে আনা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপিজি বেনজীর আহমেদ দুবাই পুলিশ কর্তৃক গ্রেফতার প্রসঙ্গে আমি মহান জাতীয় সংসদকে অভিহিত করছি যে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করতে নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়।

তৎপ্রেক্ষিতে গত ১১ই এপ্রিল ২০২৫ এটা পাঠানো হয়েছিল, আমরা মনিটর করেছি। ইন্টারপোল বেনজীর আহমেদের প্রতি রেড নোটিস জারি করে উক্ত নোটিসের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেপ্তারের জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, আমি এ মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরিয়েট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি থেকে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমদকে সংযুক্ত আরবআমিরাত কর্তৃক পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন।

উল্লেখ্য, বেনজির আহমদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪০৮, ৪৭১ এবং ০১৯ সেকশন এবং ১৯৭৪ এর দুর্নীতি প্রতিরোধ আইনের বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর ১১ ধারার সেকশন ১১ মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টার চ্যানেলের মাধ্যমে রেড নোটিস প্রকাশ আন্তর্জাতিক সমন্বয় বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেপ্তার পরবর্তী ফলোআপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের  জন্য প্রয়োজনীয় মামলা গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ট্রেডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং সরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আবুধাবির সাথে সমন্বয় পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়।

এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার বেনজীরকে দ্রুতই দেশে আনা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার বেনজীরকে দ্রুতই দেশে আনা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬