ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি

স্পেন-কেপ ভার্দের ম্যাচ দিয়ে শুরু। এরপর বেলজিয়াম-মিসর, সৌদি আরব-উরুগুয়ে ম্যাচেও জয়ের দেখা মেলেনি। ইরান-নিউজিল্যান্ড ম্যাচও হাঁটল সে পথ ধরে। ২-২ গোলে ড্র করে জি গ্রুপে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দলই।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে আজ শুরু থেকেই নিউজিল্যান্ডকে চাপে রেখেছে ইরান। প্রথম মিনিটেই প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়ে তারা। কিন্তু নিউজিল্যান্ড রক্ষণ সেটা সামলে নেয়।

অনেকটা ধারার বিপরীতে মাত্র ৫ মিনিটে গোল করে নিউজিল্যান্ড। এলিজাহ জাস্ট সুযোগ পেয়েই বল জড়ান ইরানের জালে। ১৬তম মিনিটে সমতা ফেরানোর কাছাকাছি যান মেহদি তারেমি। তার শট গোলরক্ষককে ফাঁকি দেয়। কিন্তু বারপোস্ট সেটা আটকে দেয়।

৩২ মিনিটে সমতা ফেরায় ইরান। মোগানলুর শট ডিফ্লেক্ট হয়ে যায় রামিন রেজাইয়ানের কাছে। তিনি গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি কিক থেকে আলি নেমাতি মাথা ছুঁইয়ে বল জালে জড়ান। কিন্তু অফসাইডে গোল বাতিল হয়। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে আবার গোল পায় নিউজিল্যান্ড। ক্রিস উডের সঙ্গে বল আদানপ্রদান করে বক্সে ঢুকে পড়েন জাস্ট। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ান জালে। এটি ছিল তার ম্যাচের দ্বিতীয় গোল।

৫৭ মিনিটে পাল্টা আক্রমণে যায় ইরান। গোলমুখের জটলায় দুটি শট নেওয়ার সুযোগ পায় তারা। কিন্তু গোলরক্ষক ম্যাক্স ক্রোকোম্ব দুর্দান্তভাবে দ্বিতীয় শটটি রুখে দেন।

৬৩ মিনিটে আবার সমতায় ফেরে ইরান। রামিন রেজাইয়ানের দারুণ ক্রসে মাথা ছোঁয়ান মোহামেদ মুহিবি। বল বারপোস্টে লেগে জড়ায় জালে। মাত্র ৮ মিনিটের মাথায়ই জবাব দেয় ইরান।

এই গোলের পর দুই দলই চেষ্টা করেছে সমতা ভাঙার। তবে শেষমেশ কারো ভাগ্যেই শিঁকে ছেঁড়েনি। ২-২ ড্রয়ে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

বিশ্বকাপে ইরান ও নিউজিল্যান্ড ২-২ সমতায়। জাস্টের জোড়া গোলের জবাবে রামিনের ক্রসে মুহিবির গোলে সমতা ফেরায় ইরান।

ইরান বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপ ২০২৬, এলিজাহ জাস্ট, রামিন রেজাইয়ান, মোহামেদ মুহিবি, মেহদি তারেমি, মিনাব হামলা, ফিফা বিশ্বকাপ, লস অ্যাঞ্জেলেস, সোফি স্টেডিয়াম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি

প্রকাশের সময় : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬