
নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া(২৪)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তৎক্ষণাৎ খবর পেয়ে বজ্রপাতে নিহত পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।
নিহত রাজিব মিয়া(২৪) উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন। স্থানীয় ও পারিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ই জুন)সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের যুবক রাজিব বাড়ির কাছের জমিতে মাছ ধরতে গিয়েছিলেন। এমন সময় হঠাৎ আকাশে মেঘ ডেকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু হয় তার। নিহত রাজিবের ৪ মাসের অন্তঃসত্ত্বা একজন স্ত্রী রয়েছে বলে জানা যায়।
এ সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের নির্দেশে তৎক্ষণাৎ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তার নিয়ে নিহত পরিবারের কাছে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শাওলিন নাহার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির।এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ।তারপর তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের কাছে কিছু খাদ্য সামগ্রী দেন এবং খুব শীঘ্রই নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান বজ্রপাতের নিহতের খবর পেয়ে তাৎক্ষণাৎ ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে কিছু মানবিক সহায়তা দিয়ে এবং খুব শীঘ্রই নিহাতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।
ইমরান, নেত্রকোণা-মদন প্রতিনিধি 










