ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগে অনিয়ম,

রায়ের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব বলেন, ‘নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে বিধিমালা অনুযায়ী মেধাতালিকা প্রকাশ ও প্রার্থীদের পছন্দক্রম গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু ৪৩তম বিসিএসে পিএসসি এ প্রক্রিয়া অনুসরণ না করেই নিয়োগ দিয়েছে।’ তিনি জানান, প্রায় ৪ লাখ ৩০ হাজার পরীক্ষার্থীর মধ্যে সব ধাপ শেষে প্রায় ৯ হাজার ৮০০ জন ভাইভায় অংশ নেন। রিটকারী ৪৬৫ জনও তাদের মধ্যে ছিলেন।

পল্লব বেঙ্গল নিউজ টিভি অনলাইনকে বলেন, ‘আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন যে, নন-ক্যাডার নিয়োগে প্রচলিত আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে। তাই ৬০ দিনের মধ্যে উত্তীর্ণদের ফল প্রকাশ করে আইন অনুযায়ী পুনরায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আদালত রিটকারী ৪৬৫ জনের বিষয়টি নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিবেচনার নির্দেশ দিয়েছেন। তবে ইতিমধ্যে নিয়োগ পাওয়া ৪৪২ জনের ক্ষেত্রে আইনসম্মতভাবে নিয়োগ হয়ে থাকলে তাদের বিষয়ে আবেদনকারীদের কোনো আপত্তি নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগে অনিয়ম,

প্রকাশের সময় : ০৩:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬