ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় শোক দিবসেও গড়াডোবা ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন হয়নি

রাষ্ট্রীয় শোক দিবসেও  নেত্রকোণার কেন্দুয়া  উপজেলার  গড়াডোবা ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন  না করায় রাষ্ট্রিয় আদেশ অমান্যের অভিযোগ উঠেছে  প্রশাসনিক কর্মকর্তার রনির বিরুদ্বে।

 রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে সরকারি প্রজ্ঞাপনে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা থাকলেও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদে বুধবার (১৫ জুলাই) বেলা  ১টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে সরেজমিনে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বেলা ১টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ ভবনের পতাকাদণ্ডে কোনো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। একই সময়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাও কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এদিকে স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রনি চন্দ্র সরকার ২০২৫ সালের ডিসেম্বর মাসে যোগদানের পর থেকে বর্তমান সময় পর্যন্ত কোনো জাতীয় দিবস বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসেই জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন করেননি।

এছাড়া, তার বিরুদ্ধে জারিকৃত বদলির আদেশ কার্যকর হওয়ার পরও গত ২২ জুন ২০২৬ থেকে বদলির আদেশ অমান্য করে গড়াডোবা ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করে যাওয়ার অভিযোগও রয়েছে। উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপনে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে ১৫ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, রাষ্ট্রীয় নির্দেশনা বাস্তবায়নে অবহেলা এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রনি চন্দ্র সরকারের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের বক্তব্যও পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

রাষ্ট্রীয় শোক দিবসেও গড়াডোবা ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন হয়নি

প্রকাশের সময় : ১১:২৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬