ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণার দূর্গাপুর উপজেলার সীমান্তবর্তী মনতলা নামক এলাকায় মাদক বিরোধী অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র জোয়ানরা।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির ৬ সদস্যের একটি টহল টিম শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কুল্লাগড়া ইউনিয়নের মনতলা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১১০ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক ও আইস ভদকা।

আটককৃত এ সব মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করার কথা রয়েছে।

এ ব্যাপারে সীমান্ত এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানান, সীমান্ত এলাকায় প্রায়শই মালিক বিহীন অবস্থায় ভারতীয় মদ আটক করা হলেও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে না পারায়, ৩১ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

বিজিবির অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশের সময় : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫