ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় আজ সারা দিন

কংশ নদ থেকে নারীর মরদেহ উদ্ধার
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কংস নদ থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত নারীর বয়স ৪০-৪৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
আজ    বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় কংস নদে ওই নারীর ভাসমান লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বারহাট্টা থানার আওতাধীন ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় কংস নদে এক নারীর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে। তবে ওই নারীর নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই মো. আনিছুর রহমান বলেন, অজ্ঞাত নারীর লাশ কোথাও থেকে এখানে ভেসে এসেছে। নাম পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোণায় ফল উৎসব
দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন (১৯শে জুন – ২১ শে জুন) ব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। মেলায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।
দেশীয় ফল সবার কাছে পরিচিত করতেই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। ফল মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন দেশীয় ফল দেখতে এবং ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও বিভিন্ন জাতের ফলের চারা কিনতে পারবেন।
আটপাড়ায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা
নেত্রকোণার আটপাড়ায় তিনদিনব্যাপী
জাতীয় ফল মেলার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনদিনব্যাপী
জাতীয় ফল মেলার উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কৃষি মেলা আগামী ২১ জুন পর্যন্ত চলবে।
আটপাড়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচি
নেত্রকোণার আটপাড়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই আয়োজন করে। অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম তৌকির, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া।
আটপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে
বৃক্ষ রোপন কর্মসূচি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নেত্রকোণার আটপাড়া উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রূপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যুবলীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হাবিবুর রহমান খান (২৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার হুগলা (পশ্চিমপাড়া) গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং পূর্বধলা উপজেলার ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৯ জুন) গ্রেফতার সত্যতা নিশ্চিত করেন পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। এরআগে গত মঙ্গলবার দিনগত রাতে হাবিবুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
ওসি জানান, গ্রেফতারকৃত হাবিবুর রহমান পূর্বধলা থানায় একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। মামলাটি গত ১ ডিসেম্বরে দায়ের করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে গ্রেফতারকৃত হাবিবুর রহমান খানকে জেলা আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারের প্রেরণ করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নেত্রকোণায় আজ সারা দিন

প্রকাশের সময় : ১২:০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫