ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের কঙ্কাল নিয়ে ঢাকা যাচ্ছিলেন যুবক,আটক করল সেনাবাহিনী

ময়মনসিংহের ভালুকায় স্কুলব্যাগে মানুষের কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। এসব কঙ্কাল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার (২০ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক মাসুদ রানা শেরপুরের নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাসুদ রানা ও তার এক সহযোগী তিনটি স্কুলব্যাগে করে মানুষের কঙ্কাল নিয়ে একটি বাসে করে ঢাকা যাচ্ছিল। পথে মেহেরাবাড়ী এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। এ সময় চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা ব্যাগ তল্লাশির চেষ্টা করলে তারা পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় মাসুদকে আটক করা গেলেও তার সহযোগী পালিয়ে যান।

এ ঘটনায় মাসুদের ব্যাগ তল্লাশি করে মানুষের তিনটি মাথার খুলি ও অন্যান্য অস্থিসহ পূর্ণাঙ্গ কঙ্কাল উদ্ধার করা হয়। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া কঙ্কাল ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেছেন যে কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মানুষের কঙ্কাল নিয়ে ঢাকা যাচ্ছিলেন যুবক,আটক করল সেনাবাহিনী

প্রকাশের সময় : ০৬:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫