ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে বজ্রপাতে যুবকের মৃত্যু, দুই নারী আহত

  • নড়াইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

 নড়াইলে বজ্রপাতে মিঠুন বিশ্বাস ওরফে মিঠু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মিঠুন নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাদপুর গ্রাামের আমিনুর বিশ্বাসের ছেলে।

এছাড়া পৃথকবজ্রপাতে আরো দুজন নারী আহত হয়েছেন। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম। জানাগেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রচন্ড বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় মিঠু তাদের বাড়ির পাশে জমি থেকে গরুর জন্য ঘাস কাটছিলো। বজ্রপাতের ঘটনা ঘটলে মিঠুর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা মিঠুকে দ্রæত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সোহেলী জামান জানান, মিঠু নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।

এদিকে পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দুজন নারী নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হলেন চাঁদপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী লাভলী বেগম(৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। তবে আহত দুজনই আশংকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নড়াইলে বজ্রপাতে যুবকের মৃত্যু, দুই নারী আহত

প্রকাশের সময় : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫