ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির, গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকার নাজমুল আলম তুহিন (২৫) ও আব্দুল ওহাব (৫৬)।

বিজ্ঞাপন

কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ির এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, নাজমুল আলম তুহিনকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করা হয় এবং ১০ দিন আগে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই মাদক সেবনকারী। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ৩১ মে রাত আড়াইটার দিকে রেলওয়ের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার গ্রামের বাড়ি কালিয়াকৈরের ঠেঙ্গারবান্দ এলাকায় মুখোশ পরা ১০-১২ জনের একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৪ লাখ টাকা, ১১ ভরি সোনাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

গাজীপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫