ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দাবিতে কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে আজ সোমবার বেলা আড়াইটায় কেএমপির সদর দপ্তর, ডিসি সাউথের সোনাডাঙ্গা এবং ডিসি নর্থের খালিশপুর কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা। রোববার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য কথা হয়।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার বিকেলে মামলার আসামি পুলিশের এসআই সুকান্তকে আটক করে খানজাহান আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতা। কিন্তু রাতেই থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গত বুধ ও বৃহস্পতিবার কেএমপির সদর দপ্তর ঘেরাও করে পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।

বিজ্ঞাপন

তাঁরা পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবি করেন। এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে গত বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত রেখে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। কিন্তু পুলিশ কমিশনারকে অপসারণ না করায় গত শনিবার বেলা আড়াইটা থেকে ‘ব্লকেড কর্মসূচি’ শুরু করেন।

বিজ্ঞাপন

ওই দিন রাত সাড়ে ৮টায় এক প্রেস ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাজিদুল ইসলাম বাপ্পি ফের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। সেই আলোকেই আজ পুলিশের তিন দপ্তরের সামনে ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরে আন্দোলনের জ্যেষ্ঠ মুখপাত্র রুমি রহমান বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এদিকে এসআই সুকান্তকে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দাবিতে কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা

প্রকাশের সময় : ০২:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫