ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে নড়াইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  •  নড়াইল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১১:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

 ছবি সংগৃহীত

সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৬১৭ জুলাই বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের আয়োজনে এ প্রতিবাদ কর্মসুচি পালিত হয়। নড়াইল শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসটার্মিনালে এসে শেষ হয়। পরে মুক্ত মঞ্চে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাড. এস এম আব্দুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম. নড়াইল নগর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টার প্রতিবাদ জানান এবং দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার মধ্যদিয়ে নির্ধাতির সময়ে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহবান জানান। কর্মসুচিতে যুবদলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।## মোস্তফা কামাল,নড়াইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে নড়াইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময় : ১১:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫