ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় বেনাপোল স্থল বন্দর থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক

  • যশোর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ০৩:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহতিঃ

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মৌলভীবাজার জেলার সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদকে (৩৩) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সামাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেপ্তার হন।

তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা রয়েছে। আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।

ইমিগ্রেশন সূত্র জানায়, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর  থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ইমিগ্রেশনে খবর ছিল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ভারতে যেতে পারেন। সে মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন ডেস্কে পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন আব্দুস সামাদ আজাদ। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, সাবেক ওই ছাত্রলীগ নেতাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। যেহেতু মৌলভীবাজার থানায় তার নামে একাধিক মামলা রয়েছে সেহেতু তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ভারতে পালানোর সময় বেনাপোল স্থল বন্দর থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক

প্রকাশের সময় : ০৩:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫