ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এসআই সাজ্জাদের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত

জুলাই গণ–অভ্যুত্থানের সময় শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে (১৯) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ–উজ–জামানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাঁকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বুধবার এ আদেশ দেন। যাত্রাবাড়ী মডেল থানায় করা এ মামলায় গত ২০ মে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান সাজ্জাদ।

এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আপিল বিভাগের চেম্বার আদালতে আজ শুনানির জন্য ওঠে। বেলা ১১টার দিকে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

সাবেক এসআই সাজ্জাদের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত

প্রকাশের সময় : ০২:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫