ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে দুই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ১০:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

 গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থান থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে মৌচাক ফাঁড়ি ও কালিয়াকৈর থানা পুলিশ।

শনিবার(৩০) সন্ধ্যায় ওই দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার শহিদুল ইসলামের স্ত্রী মারিয়া আক্তার স্মৃতি (২১) উপরজন ঠাকুরগাঁ জেলার বালিয়া ডাংগী আলোক ছবি গ্রামের খলিল মিয়ার মেয়ে ফাতেমা (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে ফাতেমা ও মারিয়া আক্তার স্মৃতি জীবিকার তাগিদে তারা নিজ বাড়ি থেকে কালিয়াকৈর উপজেলায় আসেন। পরে মারিয়া আক্তার স্মৃতি উপজেলার পূর্ব চান্দরা মুন্সির টেক এলাকায় মুকুলের বাসায় ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর দুজনেই জীবন-যাপন করছেন। তার স্বামী শহীদুল ইসলাম একজন সেলুন ব্যবসায়ী। বিয়ের পর থেকে দুজনের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকতো ।

প্রতিদিনের মতো শনিবার দুপুরে দুজনার মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর স্বামী কাজে চলে যায়। এ সুযোগে  ঘরের ভিতরে গলায় রশি দিয়ে ফাঁস দেয় ওই নারী। সন্ধ্যায় স্বামী বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ রয়েছে। এরপর তাঁকে ডাকাডাকি করার পরও দরজা না খোলায়  আশপাশের লোকজন ডাকতে থাকে।

আশপাশের লোক  ছুটে আসলে দরজা ভেঙে দেখে আড়ার সাথে ঝুলে আছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। অপরদিকে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই  ওমর ফারুক উপজেলার আরাবাড়ি এলাকায় শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া বাসা থেকে এক গার্মেন্টস শ্রমিক ফাতেমার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার সকালে ময়নাতদন্তের জন্য দুজনের মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ময়না তদন্তের জন্য দুজনের মৃতদেহ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের বিরুদ্ধে অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কালিয়াকৈরে দুই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১০:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫