ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কের পাশে পড়ে থাকা কার্টন থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

বগুড়া শহরের তিনমাথা-সাতমাথা সড়কের পাশে পড়ে থাকা একটি লাল রঙের কার্টন থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এর মধ্যে ২.২ বোরের ৮০ রাউন্ড ও শটগানের ৩ রাউন্ড গুলি রয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল কামারগাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করে। তবে কে বা কারা গুলি ফেলে গেছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাতে অভিযান চালায়। এ সময় সড়কের পাশে ফেলে রাখা লাল রঙের কার্টন খুলে ভেতরে বিপুল পরিমাণ গুলি পাওয়া যায়। উদ্ধার হওয়া ২.২ বোরের গুলি সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে।

ওসি বেঙ্গল নিউজ ‍ টিভি অনলাইনকে  বলেন, এই ধরনের লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয়। কী উদ্দেশ্যে গুলি সেখানে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়কের পাশে পড়ে থাকা কার্টন থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার

প্রকাশের সময় : ০৪:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫