ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

ছবি সংগৃহিত

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মীরসরাইয়ের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শাহজাহান (৪১)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। পরে পুলিশ তার পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫