ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলিন্ডার বিস্ফোরণ, দুইজনের মৃত্যু

ছবি সংগৃহিত

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ ১০ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে
জানান স্বজনরা।

নিহতরা হলেন- চন্দনাইশের ছৈয়দাবাদ এলাকার নাসির উদ্দীনের ছেলে মো. ইদ্রিস (২৬) ও কক্সবাজারের মো. ইউসুফ (৩০)।
মো. ইদ্রিসের ভাই মো. আবু তালহা জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তার বড় ভাইসহ ৪ জনকে ঢাকায় পাঠানো হয়। সেখানে ২ জনের মৃত্যু হয়। গত ১৭ সেপ্টেম্বর সকালে ওই গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দশজন দগ্ধ হন।

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ জানান, ৬ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন। তাদের শ্বাসনালী পুড়েছে। পাশাপাশি শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

সিলিন্ডার বিস্ফোরণ, দুইজনের মৃত্যু

প্রকাশের সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫