ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ শামীমের জানাজার ডাক পরিবারের

  নেত্রকোণার কেন্দুয়ায় তিন মাস আগে নিখোঁজ হওয়া যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

 পরিবার ও স্থানীয়রা কঙ্কালটিকে শামীমের বলে দাবি করে জানাজা করার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) গণ্ডা ইউনিয়নের মনকান্দা আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গণ্ডা ইউনিয়নের বিরান্দরি বিল এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পরিবার লাশের গায়ে থাকা কাপড় দেখে শনাক্ত করে।

তাঁদের অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে ঘুষ লেনদেনের বিরোধকে কেন্দ্র করেই শামীমকে হত্যা করা হয়েছে। শামীমের বড় ভাই সাইফুল ইসলাম জানান, থানায় জিডি ও আদালতে মামলা করেও পুলিশ কোনো সঠিক ভূমিকা নেয়নি।

শামীমের বাবা আক্কাছ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিন মাস ধরে পুলিশ শুধু আশ্বাস দিয়েছে। আজ মৃতদেহ পেলাম।” তবে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “কঙ্কাল শামীমের কিনা তা নিশ্চিত নয়। ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে।” উল্লেখ্য, গত ২ জুলাই রাতে গণ্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে নিখোঁজ হন শামীম।

তিনি গণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

নিখোঁজ শামীমের জানাজার ডাক পরিবারের

প্রকাশের সময় : ০৯:৩৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫