ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

রাজধানীর বাড্ডা থানার বৈঠাখালি এলাকায় রাব্বি হাসান (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন এসি মিস্ত্রি ছিলেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

তিনি বলেন, আমরা খবর পেয়ে বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার বৈঠাখালী এলাকার সিফাতের বাড়িতে যাই। সেখানে গিয়ে দরজা ভেঙে রাব্বি হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। সে পেশায় একজন এসি মিস্ত্রি ছিল। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, রাব্বি পূর্ব বাড্ডার জনৈক সিফাতের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার গঙ্গানারায়ণ গ্রামে। তার বাবার নাম মো. রেজাউল হোসেন।   তবে কি কারণে রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে

প্রকাশের সময় : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫