ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত পাঠাল বিএসএফ

  • খুলনা প্রতিনিধী
  • প্রকাশের সময় : ০১:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৬ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত পাঠিয়েছে। এসব বাংলাদেশি নাগরিকরা সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। 

শনিবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে বিজিবি তাদের থানায় হস্তান্তর করে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ফেরত আসা বাংলাদেশিদের পরিচয় যাচাই বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভারত থেকে ফেরত পাঠানো এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মোশারাফ ঢালী (৫৭), ইউনুস আলী (৪২), তার স্ত্রী মুসলিমা খাতুন (২৯), মেয়ে সিনহা খাতুন (১১), ছেলে মোরসালিম গাজী (৭), পার্শ্বেমারী গ্রামের মোছা. ঝরনা পারভিন (৩৭), তার ছেলে মো. আশিকুজ্জামান (১৮), কাশিমাড়ী গ্রামের রিফাত হোসেন (২৬), খুটিকাটা গ্রামের মো. শাহিনুজ্জামান (২৮), চন্ডিপুর গ্রামের শারমিন সুলতানা (১৮), তার মেয়ে সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), তার ছেলে মো. ফারজান নাবিল (৩), রুবিনা খাতুন (২৯), আল আমিন (২৬), এবং খুলনা জেলা কয়রা উপজেলার বেদকাশী গ্রামের জিল্লুর রহমান (২৩)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

১৬ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত পাঠাল বিএসএফ

প্রকাশের সময় : ০১:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫