ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ভেজাল ও অননুমোদিত ফিড বিক্রয়ে মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড

 নেত্রকোণার কেন্দুয়ায় ভেজাল ও অননুমোদিত পশু ও মৎস্য ফিড বিক্রয়ের দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন মৎস্য ও পশুখাদ্য বিক্রয়কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল ও অননুমোদিত ফিড বিক্রয়ের দায়ে ‘মানিক ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন ও প্রসিকিউটর ডা. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম সহায়তা প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, “মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০” এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারার অধীনে মানিক ট্রেডার্সকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, ভেজাল ও অননুমোদিত ফিড বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কেন্দুয়ায় ভেজাল ও অননুমোদিত ফিড বিক্রয়ে মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড

প্রকাশের সময় : ১২:০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫