ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে টিসিবির পণ্য কিনে বাড়ি ফেরার পথে প্রাণ গেল যুবকের

ছবি সংগৃহিত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নাসির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কামারগাড়ী এলাকায় জয়পুরহাট–ক্ষেতলাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাসির হোসেন ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, নাসির হোসেন ক্ষেতলাল পৌর শহরে টিসিবির পণ্য কিনে মোটরসাইকেলের করে নিজ বাড়ি ফিরছিলেন। পথে জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের কামারগাড়ী এলাকায় অপরদিক থেকে আসা  দ্রুতগ্রামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন নাসির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

জয়পুরহাটে টিসিবির পণ্য কিনে বাড়ি ফেরার পথে প্রাণ গেল যুবকের

প্রকাশের সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫