
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দিদারকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের বড় কালিয়ান এলাকার বাদল ভূঁইয়ার ইটখলার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। দিদারের চাচাতো ভাই হাসান জানান, বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন এবং স্বাভাবিক জ্ঞান ফিরে পেয়েছেন।
তিনি আরও বলেন, “গন্ডা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আমার ভাইয়ের বিরোধী পক্ষের কিছু লোক তাকে হত্যার হুমকিও দিয়েছিল।” স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে দলীয় বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
শহ আলী তৌীফক রিপন, ষ্টাপ রির্পোটার 










