
ছবি সংগৃহিত
নড়াইল সদর উপজেলায় শ্রেণিকক্ষে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।
এর আগে গত মঙ্গলবার ওই ঘটনায় শিক্ষকের বিচারের দাবিতে প্রাথমিক বিদ্যালয়টির সামনে মানববন্ধন করে শিক্ষার্থী ও এলাকাবাসী। অভিযুক্ত শিক্ষকের নাম তরিকুল ইসলাম। তাঁর বাড়ি নড়াইল সদর উপজেলায়।
শিক্ষকের এমন কর্মকাণ্ড দেখে ফেলায় কাউকে না জানানোর জন্য তাদের কাছে অনুরোধ করেন ওই শিক্ষক। ওই শিশুশিক্ষার্থী বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। তবে সম্মানহানির ভয়ে তাঁরা চুপ থাকেন।
ঘটনার তিন দিন পর ওই শিক্ষার্থীর পরিবারের পুরুষ সদস্যরা বিষয়টি জানতে পারেন। বিষয়টিকে ধামাচাপা দিতে ও ভিন্ন খাতে প্রবাহিত করতে তরিকুল স্থানীয় পর্যায়ে তদবির চালান। পরে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে সদর থানায় একটি মামলা করা হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন তরিকুল। মামলার হওয়ার পর গা ঢাকা দিয়েছেন তিনি। তবে মামলা হওয়ার আগে তিনি দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। তিনি নির্দোষ। ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে।
এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
নড়াইল প্রতিনিধিঃ 









