ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু

ছবি সংগৃহিত

চট্টগ্রামের পটিয়ায় গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কচুয়াই ইউনিয়নের ওস্তাদপাড়া এলাকার বাচা মিয়ার ছেলে মো. মিনহাজ (২২) এবং খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রংমিস্ত্রি মিন্টুর ছেলে মো. ফাহিম (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যায় একটি পিকআপ। রাত পৌনে ৯টার দিকে গাড়িটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে গেলে তার ছিঁড়ে দুই যুবকের গায়ে পড়ে। ঘটনাস্থলেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম বলেন, বালুবাহী পিকআপের সঙ্গে লেগে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ইকবাল নামের আরেকজন আহত হয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ১২:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫