ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে পাইপ ফেটে ছড়িয়ে পড়লো বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস, অসুস্থ ২০ জন

ছবি সংগৃহিত

টুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি বরফ কলের পাইপ ফেটে ছড়িয়ে পড়েছে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। এতে ওই বরফ কলের শ্রমিকসহ আশাপাশে থাকা অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় পাঁচ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বরফ কলটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা যাচাই না হওয়া পর্যন্ত পুনরায় চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

পটুয়াখালীতে পাইপ ফেটে ছড়িয়ে পড়লো বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস, অসুস্থ ২০ জন

প্রকাশের সময় : ০১:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫