ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ‘জালাল মঞ্চ’ উন্মুক্ত ঘোষণা, ব্যবহার করতে পারবে সবাই

 নেত্রকোণা নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সদ্যনির্মিত ‘জালাল মঞ্চ’ সকল দল, ধর্ম ও জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত ‘জালাল মঞ্চ’–এর মূল উদ্দেশ্য হলো শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, নৈতিকতা, শিল্প ও সাহিত্যের অবাধ চর্চার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দল-মত, জাতি বা ধর্ম নির্বিশেষে উপজেলার সকল নাগরিক ও সংগঠন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি সাপেক্ষে এই মঞ্চটি ব্যবহার করতে পারবেন।

ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, ‘কেন্দুয়ার মানুষ যেন এই মঞ্চকে শুদ্ধ মনন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহার করেন—এটাই আমাদের প্রত্যাশা।’ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণবিজ্ঞপ্তিটি উপজেলা ও পৌর প্রশাসক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সংবাদকর্মীদের কাছে পাঠানো হয়েছে।

পাশাপাশি এটি উপজেলা কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা জানান, ‘জালাল মঞ্চ’ উন্মুক্ত ঘোষণার মাধ্যমে কেন্দুয়ার সাংস্কৃতিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কেন্দুয়ায় ‘জালাল মঞ্চ’ উন্মুক্ত ঘোষণা, ব্যবহার করতে পারবে সবাই

প্রকাশের সময় : ১১:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫