ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিউশনিতে যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ছবি সংগৃহিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে গেন্ডারিয়া থানায় দায়িত্বরত ওসি গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করব।’

ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী বলেন, গেন্ডারিয়া থানাধীন ১১৯/ডি/৩, ডিস্টিলারি রোড এলাকার মো. নাসির হোসেনের বাসায় তার সন্তানকে প্রাইভেট পড়ান।

রোববার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে ওই বাসায় পড়াতে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই ব্যক্তি তার পথরোধ করে মোবাইল নম্বর চান। নম্বর দিতে অস্বীকৃতি জানালে নিজেকে ‘সিফাত’ নামে পরিচয় দেয়।

তিনি আরও জানান, শিক্ষার্থী সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলে ওই ব্যক্তি পেছন থেকে তার হাত ধরে এবং প্রতিবাদ করলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। শিক্ষার্থী চিৎকার শুরু করলে অভিযুক্ত দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। ঘটনাটি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা আছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমি শুনেছি বিষয়টি। গেন্ডারিয়া থানায় কথা বলেছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

টিউশনিতে যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

প্রকাশের সময় : ০১:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫