ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন বরিশালের ফিজিও

ছবি সংগৃহিত

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদ। আজ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশালের ম্যাচ চলার সময় বেলা ১১টার দিকে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

বরিশালের ক্রিকেটার মঈন খান প্রথম আলোকে জানিয়েছেন, মাঠে শুশ্রুষার পর তাঁকে খুলনার আদ–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আইসিইউর জন্য অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে বেলা ২টার দিকে মারা যান ৪৭ বছর বয়সী হাসান

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক যুগেরও বেশি সময় ধরে বরিশালের ফিজিও হিসেবে কাজ করেছেন হাসান। এ ছাড়া বাংলাদেশ রিহ্যাবিলিয়েশন ফর ট্রমা সেন্টারে ম্যানেজারের দায়িত্বেও ছিলেন তিনি।

হাসান আহমেদের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কালো আর্মব্যান্ড পরবেন ক্রিকেটাররা। সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ দিনে মাঠে নামা দলগুলোও তাঁর প্রতি সম্মান জানাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন বরিশালের ফিজিও

প্রকাশের সময় : ০৪:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫