ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের তিন দিন পর আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবি সংগৃহিত

রাজশাহীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর মাসুদা পারভীন ওরফে ইভা (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের মৌলভী বুধপাড়া এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাসুদার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে মাসুদার স্বামী মো. দুর্জয় পলাতক। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক প্রথম আলোকে বলেন, নিহত গৃহবধূর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নিখোঁজের তিন দিন পর আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫