ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ, ঘটনা ধামাচাপার চেষ্টা

ছবি সংগৃহিত

কুমিল্লার মুরাদনগরে সাত বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আর এ ঘটনা ধামাচাপা দিতে তাঁর বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

এদিকে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযুক্ত আজিজ মিয়াকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়েছে বলে জানান মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত বছর বয়সী শিশুটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। শিশুটির মা অন্যত্র থাকেন, সে থাকে বাবার সঙ্গে। সোমবার দুপুরে শিশুটির বাবা ঘরে ঘুমাচ্ছিলেন।

এ সময় আজিজ মিয়া বাড়িতে ঢুকে শিশুটিকে জোর করে বসতঘরের পাশে থাকা রান্নাঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি প্রতিবেশী এক নারী দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন।

ওই ব্যক্তি আরও বলেন, সোমবার দুপুরে এ ঘটনা দেখার পর থেকেই আজিজ মিয়ার পক্ষের লোকজন তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করেন। তাঁর মুঠোফোনেও হুমকি দেওয়া হচ্ছে।

গতকাল রাতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সন্ধ্যায় আজিজ মিয়াকে আটক করা হয়েছে। তিনি থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কুমিল্লায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ, ঘটনা ধামাচাপার চেষ্টা

প্রকাশের সময় : ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫