
ছবি সংগৃহিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির’ প্রধান করা হয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে। একই কমিটির সেক্রেটারি করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে।
এনসিপির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির’ সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।
বেঙ্গল নিউজ ডেক্স 








