ছবি সংগৃহিত
নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া গণমাধ্যমকে জানান, তিন জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
নোয়াখালী প্রতিনিধী 









