ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুমাসহ ৭ জন গ্রেফতার

ছবি সংগৃহিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক নেত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র জানায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। তবে নৌকার মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুমাসহ ৭ জন গ্রেফতার

প্রকাশের সময় : ০১:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫