ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার দৌলতপুর ভিজিএফের ৭০ বস্তা চাল লুট, উদ্ধার ২২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ থেকে ঈদুল আযহা উপলক্ষে বিতরণের জন্য সংরক্ষিত ভিজিএফের ৭০ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় চাল বিতরণ শুরু হলে এক পর্যায়ে সংঘবদ্ধ একটি দুর্বৃত্ত দল ইউনিয়ন পরিষদে হানা দিয়ে চাল লুট শুরু করে। ৫০ কেজি ওজনের ৭০ বস্তা সরকারি চাল লুট করে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন অভিযান শুরু করে। অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ২২ বস্তা চাল উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক একজন অভিযুক্ত যুবক, মেহেদী হাসান (২২), কে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, তবে কয়েকজন লুটকারিকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান এখনো চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ার দৌলতপুর ভিজিএফের ৭০ বস্তা চাল লুট, উদ্ধার ২২

প্রকাশের সময় : ১২:২৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫