ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

  • শেরপুর প্রতিনিধী
  • প্রকাশের সময় : ১২:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের এক নেতা ও তাঁর সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগী ওই কর্মকর্তা থানায় মামলা করেছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই মামলায় আসামি করা হয়েছে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও ছাত্রনেতা ফজলুল হককে (৩২)।

তখন শাহরিয়ার মোরসালিন তাঁদের জানান, প্রণোদনা কর্মসূচিতে কৃষকদের নির্ধারিত তালিকা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়; রাজনৈতিক নেতাদের নামে কোনো বরাদ্দ দেওয়ার নিয়ম নেই। এতে ক্ষুব্ধ হয়ে রাহাত ও তাঁর সহযোগীরা গালাগাল করতে থাকেন এবং তাঁকে নকলা থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

একপর্যায়ে তাঁরা কর্মকর্তা মোরসালিনকে মারধর ও ধাক্কাধাক্কি করেন। চিৎকার শুনে কার্যালয়ের কর্মচারীরা কক্ষে গিয়ে তাঁকে রক্ষা করেন। এরপর অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। পরে সহকর্মীরা আহত কৃষি কর্মকর্তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে নকলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার বলেন, ‘এই ঘটনার ভিডিও দেখেছি। এটা নিন্দনীয় কাজ। ছাত্রনেতা হয়ে একজন অফিসারকে মারধর করা আমরা কোনোভাবেই সমর্থন করি না। তাঁর এই দায় দল নেবে না।’

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার পর সন্ধ্যায় দুজনকে আসামি করে সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ১২:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫