ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই হত‍্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ময়মনসিংহে

ছবি সংগৃহিত

ময়মনসিংহে পৃথক দুটি হত‍্যা মামলায় ৩ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজের পৃথক দুটি আদালত। একই সঙ্গে ১ আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় পৃথক আদালতে আসামিদের উপস্থিতিতে এসব রায় ঘোষণা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠি জেলার নলসিটি ভাবানীপুর এলাকার বাসিন্দা আলাউদ্দিন (৪৩) ও তার স্ত্রী নাসরিন নেলী (৩২) এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুবেল মিয়া (৩৩)।

এ ছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ আসামি দীন ইসলামকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি নরসিংদী জেলার রায়পুর থানার আদিয়াবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

এর মধ‍্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত হওয়া পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় বিয়েবহির্ভূত সম্পর্কের জের ধরে পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত‍্যা মামলার আসামি। এ ঘটনায় ২০১৪ সালে কোতোয়ালি মডেল থানায় একটি হত‍্যা মামলা দায়ের হয়। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নম্বর আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এই রায় ঘোষণা করেন।

অপরদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রুবেল মিয়া এবং একই মামলার আসামি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দীন ইসলাম ২০২২ সালে তারাকান্দা থানায় দায়ের হওয়া একটি হত‍্যা মামলার আসামি। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ নম্বর আদালতের বিচারক জয়নাব বেগম এই রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আনোয়ারুল আজিজ টুটুল এ খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

দুই হত‍্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ময়মনসিংহে

প্রকাশের সময় : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫